ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ : মার্কিন রাষ্ট্রদূত

Cumilla24

৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬


#

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলা নববর্ষ উদযাপন করেছেন। এই উপলক্ষে তিনি বলেছেন, পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ!

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘শুভ নববর্ষ! ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ! প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ।

এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভোলবার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied