একুশে পদক নিয়ে রিকশায় করে ফিরল ‘ওয়ারফেজ’

Cumilla24

১৬ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬


#

বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক জয়ের ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু। উপস্থিত ছিলেন ‘ওয়ারফেজ-এর বর্তমান ও অতীতের অনেক সদস্য। পদক গ্রহণ শেষে রিকশায় চড়ে ফিরেছেন তাঁরা।

সে আনন্দযাত্রার ছবি ফেসবুকে দিয়ে ব্যান্ডটির গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল লেখেন, ‘আমরা একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম। ছবিতে কমল, টিপু, পলাশ নূরদের সঙ্গে আছেন রিকশাচালকও।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied