পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ
১০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
পাবনার
সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ ওঠেছে। বুধবার (২৯ জুলাই)
উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মিলন সরদার (৪০) হলুদঘর
গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। এ ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা
ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে, ভুক্তভোগী ওই নারী গত ২৯ জুলাই বিকেলে
তার বাবার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী মিলন সরদার তাকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের
ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং তখন ধর্ষণ করে।
এ
সময় বিষয়টি কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৩১ জুলাই ভুক্তভোগী নারী
বিষয়টি তার স্বামীকে জানান। এরপর, ১ আগস্ট ওই নারীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায়
একটি মামলা দায়ের করেন।
এ
ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর
স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে এবং তাকে
গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।